কোস্টগার্ড নেবে ৬৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কোস্টগার্ড নেবে ৬৭ জন
ছবি: কোস্টগার্ডের ওয়েবসাইট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্টগার্ডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬৭ পদে নিয়োগ নেবে বাংলাদেশ কোস্টগার্ড। চাকরিপ্রত্যাশীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৬৭
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস
বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- ১৫তম গ্রেড
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর।

আবেদন ফরম প্রাপ্তি

www.coastguard.gov.bd ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
আবেদন পাঠানোর ঠিকানা
মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন পাঠাতে হবে।

বাংলাদেশ কোস্টগার্ডের বিজ্ঞপ্তিটি দেখুন।