খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে লোকবল নেওয়া হবে। সম্প্রতি রাজস্ব খাতের ১টি পদে মোট ৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৭ জুলাই থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স এ বছরের ১ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://bomd.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৮ আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরির সুযোগ.pdf