খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোয় চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হবে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ১টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের শেষ সময়

আগামী ৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ সরকারের লোগো

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bomd.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন।