খুলনা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি, পদ ৯৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

খুলনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সম্প্রতি রাজস্ব খাতের ৩টি পদে মোট ৯৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১.
পরিবার পরিকল্পনা পরিদর্শক-০৯
২.
পরিবার কল্যাণ সহকারী-৭১
৩.
আয়া-১৬

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

বয়স

আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

ফাইল ছবি

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfpkhu.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।