খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন স্কেল ৫৬৫০০-৭৪৪০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয় অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৪ জুনের মধ্যে ডাকে (জিইপি) আবেদনপত্র পৌঁছাতে হবে।

পদের সংখ্যা ১টি। বিভাগ বাংলা। বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, মার্কসিটের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবিসহ (প্রতি সেটে ১টি করে) আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। প্রার্থীকে ১০ সেট আবেদনপত্র পাঠাতে হবে।

ছবি: সংগৃহীত

আবেদনপত্রের সঙ্গে ৮০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, রুম নং-২৩৯, খুলনা।

*বিজ্ঞপ্তি, আবেদনের বিস্তারিত দেখুন এখানে