গণস্বাস্থ্য কেন্দ্রে কক্সবাজারে চাকরি, বেতন ১ লাখ ২৬ হাজার
গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ক্লিনিক ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা শিবিরে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি, রোহিঙ্গা ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: টেকনাফ (কক্সবাজার)
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া মোবাইল বিল ও ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।