গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি, পদ ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাজস্ব খাতের ৭১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. পরিবার পরিকল্পনা সহকারী-১
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক–৮
৩. পরিবার কল্যাণ সহকারী-৫৭
৪. আয়া–৫

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরির আবেদনের বয়স

গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfpgop.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনকারীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: