গ্যাস ট্রান্সমিশন কোম্পানির লিখিতের সূচি প্রকাশ

Md. Rashedul Alam Rasel
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাঁচটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স) পদের লিখিত পরীক্ষা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে আবেদনকারীদের মুঠোফোন নম্বরে লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে। এ ওয়েবসাইট https://gtcl.org.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।