চট্টগ্রাম সিটি করপোরেশনে নবম গ্রেডে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি একটি পদে মোট ছয়জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বিজ্ঞপ্তি অনুসারে পদের যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

পদের নাম ও পদসংখ্যা
সহকারী প্রকৌশলী (পুর)—৬

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আগ্রহী প্রার্থীর। এ ছাড়া বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য হতে হবে প্রার্থীকে। আবেদনের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা /শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন

আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তােলা তিন কপি পাসপাের্ট আকারের ছবি, জাতীয়তা সনদপত্র, অভিজ্ঞতা (প্রযােজ্য ক্ষেত্রে), শিক্ষাগত যােগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি
আবেদন ফি ১০০০ টাকা। মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবর এক হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ১৮ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন।