জনতা ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক লিমিটেড চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: অর্থনীতি/হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/ব্যাংকিং বিষয়ে এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/সিএমএ/সিএফএ ডিগ্রি থাকতে হবে। ব্যাংক/ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

জনতা ব্যাংক
ছবি: সংগৃহীত

বয়স: ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, তিন বছরের জন্য।
বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ করা সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগ ও আবেদনসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২।