জনতা ব্যাংকে নবম গ্রেডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে লোকবল নিয়োগে বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালভিত্তিক এ নিয়োগে একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ৩টি পদে মোট ৫ জন নিয়োগ পাবেন জনতা ব্যাংকে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। নবম গ্রেডের এ চাকরিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)

পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশলে (টেক্সটাইল) ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশল-মেটালর্জিক্যাল)

পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশলে (মেটালর্জিক্যাল) ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশল-নেভাল আর্কিটেক্ট)

পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশলে (নেভাল আর্কিটেক্ট) ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩০৬০ টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ও সময়

আগামী ৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

**আবেদনের শর্তাবলি ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন এখানে