জনতা ব্যাংকের অফিসার হলেন ১৪২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও টেলর)’ হিসেবে নিয়োগ পেলেন ১৪২ জন। ব্যাংকার্স সিলেকশন কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জনতা ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও টেলর)’ (২০১৫ সালভিত্তিক) হিসাবে ১৪২ শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের ১ সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে নিয়োগসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে দ্বিতীয় পর্যায়ে ১৪২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।