জর্ডানে নারী পোশাককর্মীদের চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে পোশাককর্মীদের চাকরির সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের বিদেশে জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্প্রতি এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়েসেল জর্ডানে পোশাক কারখানায় নারী অপারেটর পাঠাবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৯ বছর হতে হবে। বাংলাদেশি নাগরিক হতে হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যা যা সুযোগ থাকছে

* জর্ডানের শ্রম আইন অনুসারে কর্মীদের বিনা খরচে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা মিলবে। কর্মীরা পাবেন যাতায়াতসহ অন্যান্য খরচ।

বেতন

পোশাক কারখানাভেদে ২০,০০০-২৫,০০০ টাকা বেতন মিলবে।

যেসব কাগজপত্র লাগবে

প্রার্থীর জীবনবৃত্তান্ত লাগবে। চার কপি পাসপোর্ট সাইজের রঙিন (ব্যাকগ্রাউন্ড সাদা) ছবি। মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি। বর্তমান অফিসের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র আনতে হবে।

ছবি: সংগৃহীত

কর্মী বাছাইয়ের স্থান

বোয়েসেল প্রতি শুক্রবার সকল আটটায় তিনটি স্থানে কর্মী বাছাই করবে। এগুলো হলো—
*শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা।
*বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস-সালাম, মিরপুর-১, ঢাকা।
* বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২, ঢাকা।

যোগাযোগ

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭৬৫৪১১৬৫৩ নম্বরে। মুজিব বর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সন্তান/পোষ্যদের পাসপোর্ট ও অন্যান্য খরচ বাবদ অর্থ ব্যয় করে থাকে বোয়েসেল। বিস্তারিত www.boesl.gov.bd-তে পাওয়া যাবে।