গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: কানুনগো।
পদসংখ্যা: ১টি।
চাকরির গ্রেড: ১০
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. পদের নাম: সার্ভেয়ার।
পদসংখ্যা: ২টি।
চাকরির গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: চেইনম্যান।
পদসংখ্যা: ৪টি।
চাকরির গ্রেড: ১৭।
বেতন: ৯,০০০-১৬,৫৫০ টাকা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীকে সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযোজন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটযুক্ত ৯.৫X৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে।

আবেদন পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক (নিয়োগ ও প্রশিক্ষণ), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এফ-১৮/এ (লেভেল-৯), শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায়।

*২৪ মার্চ ২০২১ তারিখের বিজ্ঞাপনের সূত্র ধরে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
*বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।