জয়পুরহাটে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি, ৩ পদে নেবে ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৩টি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. পরিবার পরিকল্পনা পরিদর্শক-১
২. পরিবার কল্যাণ সহকারী-৩৭
৩. আয়া-৭

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfpjoy.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।