ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নেবে ৮২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৩টি পদে মোট ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ জুলাই পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১.
পরিবার পরিকল্পনা পরিদর্শক-৭
২.
পরিবারকল্যাণ সহকারী-৬৭
৩.
আয়া-৮
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfpjhe.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আগামী ২৬ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন।