ট্রাস্ট ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই পদে অফিসার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা কোনো অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি, এইচএসসি, ও লেভেল এবং এ লেভেলে জিপিএ ৫-এর স্কেলে ৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে বা প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
    বয়সসীমা: ৩১ মার্চ, ২০২২ তারিখ ৩০ বছর হতে হবে।
    কর্মস্থল: ঢাকার বাইরে
    বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

    যেভাবে আবেদন
    আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি, এইচএসসি, ও লেভেল এবং এ লেভেলে জিপিএ ৫-এর স্কেলে ৩ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে বা ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
    বয়সসীমা: ৩১ মার্চ, ২০২২ তারিখ ৩০ বছর হতে হবে।
    কর্মস্থল: ঢাকার বাইরে
    বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply–এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২২।