ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ক্রেডিট অফিসার’ ও ‘ফরেন ট্রেড’ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: ক্রেডিট অফিসার (এসও-এফএভিপি)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

  • ২. পদের নাম: অফিসার-ফরেন ট্রেড
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২২।