ট্রাস্ট ব্যাংকে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
ছবি: সংগৃহীত

বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘আইটি অডিটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১২ জুন।

পদের নাম

আইটি অডিটর-আইসিঅ্যান্ডসি (নন-এক্সিকিউটিভ)।

ছবি: সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেইস, সিআইএসএ, সিসিআইএসও, ওরাকল, এসকিএল সার্ভার, ডিবি ২ মাইএসকিএল, কালি লিনাক্স, এনএম্যাপ, মেটাসপ্লয়েট, নেসাস/নেক্সপোজ/ ওপেনভ্যাস, ওয়্যারশার্ক, জাভা স্নপ প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

ছবি: সংগৃহীত

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://career.tblbd.com) আবেদন করতে পারবেন।