ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসে চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআরডি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম এমআইএস অফিসার। তবে এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ ডিগ্রি থাকলে এ পদে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসকিউএল সার্ভার ও ওরাকল বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১২ জুন, ২০২১
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।