ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নেবে সহকারী প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড চুক্তি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ স্থপতি)
পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার। সিজিপিএ ন্যূনতম ৩.০০। শিপইয়ার্ড বা ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ/মেরামতের কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা। শিপবিল্ডিং–সংক্রান্ত সফটওয়্যারে পারদর্শী হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সরকারি বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানের নিজস্ব বেতনকাঠামো অনুযায়ী বেতন মিলবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, চার কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতার সব সনদ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের অফিসে পাঠাতে হবে। ঠিকানা: ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ২ নভেম্বর ২০২১।