ডব্লিউএফপিতে চাকরি, কর্মস্থল চট্টগ্রাম ও কক্সবাজার
জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিকিউরিটি অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি ম্য্যানেজমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক, ল’এনফোর্সমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা জাতিসংঘের কোনো সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর বাংলাদেশ সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ১২ মাসের চুক্তি।
কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার।
বেতন: জাতিসংঘের বেতন স্কেল অনুযায়ী।
যেভাবে আবেদন
ডব্লিউএফপির ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদনের বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২২।