ডাক জীবনবিমায় দুই পদে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ডাক জীবনবিমা, পূর্বাঞ্চল ঢাকা অফিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে দুই পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা : ১৬
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

ফাইল ছবি

যেভাবে আবেদন

প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের (http://pliec.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর।

*চাকরি বিজ্ঞপ্তি দেখুন এখানে