ডাক বিভাগে চাকরির সুযোগ

রাজধানীর আগারগাঁওয়ে ডাকবাক্সের আদলে নির্মাণ করা হয়েছে ডাক ভবন
ছবি: তানভীর আহাম্মেদ

বাংলাদেশ ডাক বিভাগ, পশ্চিমাঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন জেলার অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৫
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি/সমমান পাস।

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ০১
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি/সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

ছবি: সংগৃহীত

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ০২
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান।

বয়সসীমা

১৮ থেকে ৩০ বছর

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://pliwc.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।