ডিএসসিসিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেশ কয়েকটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ডিএসসিসি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে ১৭ জুন। এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এ ছাড়া সব ধরনের শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে।