ডিএসসিসির দুই পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির ডেপুটি ও.টি. সিস্টার এবং ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর নগর ভবনের শীতলক্ষ্যা হলে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র এ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।