ডেসকো নেবে এক্সিকিউটিভ ডিরেক্টর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রকিউরমেন্ট) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ডেসকো ওয়েবসাইটের মাধ্যমে (desco.portal.gov.bd) ১৪ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের যোগ্যতা
ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি
জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজ সেক্টরে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা
সিনিয়র ম্যানেজারিয়াল (সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা সমমানের চতুর্থ গ্রেড) পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
আগামী ১৪ জানুয়ারি বয়সসীমা অনূর্ধ্ব ৬০ বছর।