ডেসকোতে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০০–১৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে ১০ পদে ৮১ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)
    পদসংখ্যা: ১৮
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: ৫১,০০০ টাকা

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ৫১,০০০ টাকা

  • ৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স)
    পদসংখ্যা: ৪
    যোগ্যতা: ফাইন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ।
    বেতন স্কেল: ৫১,০০০ টাকা

  • ৪. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)
    পদসংখ্যা: ২৩
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল, কম্পিউটার, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা যেকোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
    বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

  • ৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)
    পদসংখ্যা: ৪
    যোগ্যতা: মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

  • ৬. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স)
    পদসংখ্যা: ৬
    যোগ্যতা: ফাইন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি বা এমবিএ।
    বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

  • ৭. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা: ৭
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস
    বেতন স্কেল: ২৪,০০০ টাকা

  • ৮. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এইচএসসি পাস
    বেতন স্কেল: ২৪,০০০ টাকা

  • ৯. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান
    পদসংখ্যা: ১২
    যোগ্যতা: এসএসসি পাস
    বেতন স্কেল: ২৩,০০০ টাকা

  • ১০. পদের নাম: স্পেশাল গার্ড
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: অবসরপ্রাপ্ত সিপাহি বা কনস্টেবল। আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৮,০০০ টাকা

সব পদের অন্যান্য সুবিধা
মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য ১ হাজার টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২২।