ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক, বেতন স্কেল ২২ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষকের স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।
পদের নাম: প্রভাষক
বিভাগ: বাংলা
পদসংখ্যা: ৩
যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি বা সিজিপিএ–৪.০০ এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ এর স্কেলে কমপক্ষে ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যেভাবে আবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফটসহ আট কপি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২১