ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম গ্রেডে চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত।
পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২ (দুই)
যোগ্যতা: নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি বা সিজিপিএর ক্ষেত্রে ৩.৫০ (৪ স্কেলে) এবং এসএসসি/এইচএসসিতে জিপিএ ৪.২৫ (৫ স্কেলে)। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল।
আবেদন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৭৫০ টাকার পে-অর্ডারসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে মার্কশিট, সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।