ঢাবির ইংরেজি বিভাগে শিক্ষকতার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ জুনের মধ্যে আবেদন করতে হবে।

পদ সংখ্যা: ৩টি

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা

ছবি: সংগৃহীত

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে বিএ (সম্মান) ও ইংরেজি সাহিত্যে অথবা ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি ভাষা শিক্ষণে এমএ থাকতে হবে। প্রার্থীদের বিএ (সম্মান) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে ইংরেজি সাহিত্যে ডিগ্রিধারী এবং উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীকে রেজিস্ট্রারের অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। মোট ৮ সেট আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

আগামী ৩ জুনের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠানো যাবে।