দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের লিখিতের সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের নবম গ্রেডের কয়েকটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সময়সূচি প্রকাশ করা হয়।

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল, পুর, ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা রাজধানীর ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে ২০ নভেম্বর এবং সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। আবেদনকারীরা ৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।