নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৭৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাঁরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে বিসিএসে ক্যাডার পাননি, তাঁদের মধ্য থেকে ৭৭ জনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ৭৭ জন প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে নিয়োগ পাচ্ছেন। তাদের কর্মস্থলও নির্ধারণ করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই ৭৭ জনকে নিয়োগ দিয়ে দেশের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। তবে এই ৭৭ জন কোন বিসিএস থেকে নিয়োগ পেলেন, তা শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়নি।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫–এর আলোকে ৯ম গ্রেডে (২২,০০০–৫৩,০৬০ টাকা) বেতন পাবেন। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বনিয়াদি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রথমে দুই বছর তাঁদের শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপর কিছু শর্ত পূরণ করার শর্তে তাঁদের চাকরি স্থায়ী হবে।

*বিজ্ঞপ্তি দেখুন এখানে