নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে চাকরি, কর্মস্থল কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এনআরসির ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: কনসোর্টিয়াম ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক কোনো সংস্থায় সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট/ কো-অর্ডিনেশন পদে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

ছবি: এনআরসির ওয়েবসাইট থেকে নেওয়া

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: এনআরসির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এনআরসির ওয়েবসাইটের এ লিংকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২২।