নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রশাসনিক বিভাগে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আবেদনপত্র পাঠাতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

বিভাগ: ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ ও অন্যান্য সুবিধা

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (পিএবিএক্স)

বিভাগ: ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ ও অন্যান্য সুবিধা

ফাইল ছবি

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট আকারের দুই কপি ছবি, সনদের ফটোকপি, অন্যান্য প্রমাণপত্রের ফটোকপি যুক্ত করে সিভি নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা: ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট#১৫, ব্লক#বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯। এ ছাড়া ই–মেইলে পাঠানো যাবে এই ঠিকানায় [email protected]। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই ২০২১।