নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চাকরি, স্নাতক পাসে আবেদনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শূন্য পদের লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৪টি পদে মোট ১৪ জন নিয়োগ পাবেন। ৫ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের করা যাবে ১২ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।

পদের নাম: ব্যক্তিগত সহকারী-১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর-২টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

ফাইল ছবি

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী-৬টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bfsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।