নৌ-পরিবহন অধিদপ্তরের লিখিত পরীক্ষা স্থগিত
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ডেক অফিসার পদের লিখিত পরীক্ষার স্থগিত করা হয়েছে। মার্চেন্ট শিপিং ডেক অফিসার সার্টিফিকেশন পরীক্ষা ও ফিশিং ভেসেল ডেক অফিসার সার্টিফিকেশন পরীক্ষা ১০ জানুয়ারি হওয়ার কথা ছিল। এ লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে। নৌ-পরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।