নৌপরিবহন অধিদপ্তরের মৌখিকের সূচি প্রকাশ পিএসসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তরের আওতাধীন নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি এ সূচি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd/) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/ncad/) পাওয়া যাবে।
কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি অনুসরণসহ প্রার্থীদের অবশ্যই মাস্ক পরে মৌখিক পরীক্ষায় আসতে হবে।