পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চূড়ান্ত ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু
ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের অধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে লোকবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে ৭ ধরনের পদে ২৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিসেটেলমেন্ট সহকারী পদে ১৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৫ জন, উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (টেলিকম) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (ওয়ে) পদে ৩ জন ও উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) পদে ১ জনকে সুপারিশ করা হয়েছে।

প্রকল্প চলাকালীন সময়ের জন্য এই ২৬ জন নিয়োগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সুপারিশ পাওয়া প্রার্থীদের তালিকা এ লিংকে দেখা যাবে।