পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অধীনে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে সাতটি পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জনকে নিয়োগ দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহীরা ওই পদগুলোতে আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম

*সহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড–৯, মাসিক বেতন ৩৫৬০০ টাকা, পদ ৫।
*উপসহকারী প্রকৌশলী (ওয়ে), গ্রেড–১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ২।
*উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (টেলিকম), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*রিসেটেলমেন্ট সহকারী, গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১৩।

আবেদনের বয়স

প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম

pbrlp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে স্ক্যান করে যুক্ত করতে হবে ৩০০-৩০০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে