পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পে ৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাড়িচালক, অফিস সাপোর্টিং স্টাফ ও সিকিউরিটি গার্ড পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ (সিইসিসিআর) প্রকল্পে এ ৭ পদে আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা

প্রকল্প পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ (সিইসিসিআর) প্রকল্প, পরিবেশ ভবন, কক্ষ নম্বর ৪১২, চতুর্থ তলা, ই-১৬, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদন ফি

পে-অর্ডারের মাধ্যমে ১০০ টাকা পাঠাতে হবে।