পরিবেশ, বন মন্ত্রণালয়ে চাকরি, বেতন ৩৫ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প পরিচালকের কার্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাবরক্ষণ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম প্রকল্প পরিচালকের কার্যালয়। পদের নাম অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার। পদের সংখ্যা: ১।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি
১০০ টাকা
আবেদন যেভাবে
মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে প্রকল্প পরিচালক, পরিবেশ ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর।
আবেদনের শেষ তারিখ
৩০ জুন, ২০২১