পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি) পদের পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সহকারী জেনারেল ম্যানেজার পদে লিখিত পরীক্ষা ২১ আগস্ট এবং মৌখিক পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।