পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি, আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ইনস্টিটিউটের ৯টি শূন্য পদে আবেদনের সময় বেড়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।
আবেদনকারীরা এখন ৩০ জুন পর্যন্ত পদগুলোয় আবেদন করতে পারবেন। এর আগে ২৩ মার্চ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ৯টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৩ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদনের সময় ছাড়া বাকি সব তথ্য ঠিক থাকবে।