পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরির আবেদনের সময় বাড়ল, বেতন ৫৬৫০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য ৫টি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ২৬ মে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল ১৫ জুন। এখন আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ২৬ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কেউ নিয়োগ পেলে গ্রেড-৩-এ বেতন পাবেন। বেতন স্কেল হবে ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমাসহ আবেদনের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম
www.bjri.gov.bd–তে পাওয়া যাবে আবেদনের বিস্তারিত। আগ্রহী প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র আগামী ২৬ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন।