পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ৫টি পদে মোট ১৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২১ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
কম্পিউটার অপারেটর-০৪
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৩
ক্যাশিয়ার-০১
ক্যাশ সরকার-০১
অফিস সহায়ক-০৪
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ৩০-০৬-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://mochta.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১২-০৭-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
*বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন