পিকেএসএফ নেবে কর্মকর্তা, বেতন ১ লাখ ২০ থেকে ২ লাখ ৯ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পে আট পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট, আইসিটি স্পেশালিস্ট, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট, কমিউনিকেশন, পাবলিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্টসহ ৮টি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো-
১। সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (ফিশারিজ) : ১ টি। বেতন ২ লাখ ৯ হাজার।
২। সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (হর্টিকালচার) : ১ টি। বেতন: ২ লাখ ৯ হাজার।
৩. আইসিটি স্পেশালিস্ট: ১ টি। বেতন: ১ লাখ ৭৫ হাজার।
৪। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট: ১ টি। বেতন: ১ লাখ ৭৫ হাজার।
৫। কমিউনিকেশন, পাবলিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট: ১ টি। বেতন: ১ লাখ ৪৯ হাজার।
৬। ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার: ১ টি। বেতন: ১ লাখ ৪৯ হাজার।
৭। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার: ১ টি। বেতন: ১ লাখ ২০ হাজার।
৮। জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অফিসার: ১ টি। বেতন: ১ লাখ ২০ হাজার।
পদগুলোতে আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।