পূবালী ব্যাংকে অপেক্ষমাণ তালিকা থেকে চাকরি পেলেন ৪২ জন
পূবালী ব্যাংক লিমিটেডের অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের জন্য ৪২ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ)–২০১৮ পদে নির্বাচিত হয়েছেন এই ৪২ জন।
পূবালী ব্যাংক জানিয়েছে, নির্বাচিত ৪২ জনকে আগামী ১৬ সেপ্টেম্বরে কর্মস্থলে যোগ দিতে হবে। ওই দিন সকাল সাড়ে ৯টায় রিপোর্টিং টাইম নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের।
এই ৪২ প্রার্থীর তালিকা পূবালী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা কে কোন শাখায় যোগ দেবেন, তা–ও জানিয়ে প্রার্থীদের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। কেউ চিঠি না পেলে ৭ সেপ্টেম্বরে পূবালী ব্যাংকের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।