প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ব্যাংকে ‘এক্সিকিউটিভ অফিসার-সাধারণ (অফিসার সমমান)’ পদে নিয়োগের লক্ষ্যে ৩য় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘এক্সিকিউটিভ অফিসার-সাধারণ (অফিসার সমমান) ৩০টি শূন্য পদে নিয়োগের জন্য গত বছর ২৮ মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে নিয়োগের পর প্রার্থীদের তালিকা প্যানেল করে রাখা হয়। সেই প্যানেল থেকে ৪ জন প্রার্থীকে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। রোল নম্বরগুলো হলো ২২১১৬৮, ২৩৬৮৮১, ২৫৫২৭৫ এবং ২৭৮৪৩৬।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পাদন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে ব্যাংকার্স সিলেকশন কমিটি।