প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের চাকরির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ফল উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। ‘তথ্য কর্মকর্তা’, ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’, ‘প্রকাশনা কর্মকর্তা’ ও ‘ফটোগ্রাফার’ পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা http://www.blri.gov.bd/ এ পাওয়া যাবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। ২৮ অক্টোবরের মধ্য কোনো প্রার্থী প্রবেশপত্র না পেলে পরদিন ২৯ অক্টোবর অফিস চলা সময়ে ২ কপি ছবি পাসপোর্ট ছবিসহ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালকের অফিস কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানেই মিলবে প্রবেশপত্র।